ব্রহ্মাস্ত্র PART-1
About the Book
ব্রহ্মাস্ত্র
WBSSC সংস্কৃত শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিতে এক অনন্য উদ্যোগ
WBSSC সংস্কৃত শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিকে আরও সুসংগঠিত, গভীর ও লক্ষ্যভিত্তিক করে তুলতে ড. নিমাই রক্ষিত স্যারের উদ্যোগে প্রকাশিত হয়েছে ‘ব্রহ্মাস্ত্র’—ম্যারাথন প্রস্তুতির একটি ইউনিক বই।
সংস্কৃত বিষয়ের পরীক্ষার্থীদের দীর্ঘদিনের প্রস্তুতি, পাঠ্যবিষয়ের গভীর অনুধাবন এবং প্রশ্নের ধরন বিশ্লেষণের প্রয়োজনীয়তাকে সামনে রেখেই এই বইয়ের পরিকল্পনা করা হয়েছে। প্রচলিত ধারার বাইরে গিয়ে বিষয়ভিত্তিক আলোচনা, ইউনিক লেসন টেস্ট এবং অনুশীলননির্ভর প্রস্তুতির মাধ্যমে পরীক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলাই এই বইয়ের অন্যতম উদ্দেশ্য।
বইটির মধ্যে যে গুলি সম্পূর্ণ নুতন ও ইউনিক বিষয়
ইউনিক লেমন মক টেস্ট – এটি একটি ইউনিক বিষয় ছাত্রছাত্রীদের জন্য | লেবু খেতে হলে যেমন লেবুর পিস গুলি একটা একটা করে ছাড়িয়ে খেতে হয় তেমনি 1999 থেকে 2012 সাল পর্যন্ত যত SSC পরীক্ষা হয়েছিল (প্রায় 17 টি পরীক্ষার প্রশ্ন ) অনার্স ও পাস কোর্স মিলিয়ে সেই সমস্ত পরীক্ষার সমস্ত দু নম্বর এর প্রশ্ন থেকে যত ধরণের MCQ প্রশ্ন হতে পারে তা ছাত্র ছাত্রীদের জন্য বের (রেডি) করে দেওয়া হয়েছে | আসলে এখন যেহেতু MCQ প্রশ্নের পরীক্ষা হবে তাই ছাত্র ছাত্রীদের সুবিধার্থে এই অভূতপূর্ব সিদ্ধান্তটি নেওয়া হয়েছে
বোকা বানানো প্রশ্ন- পরীক্ষায় দু তিনটি এমন প্রশ্ন থাকে যেগুলি তোমাকে রীতিমত পরীক্ষার হলে বোকা বানিয়ে দেবে| ঠিক কত ধরণের প্রশ্নে বোকা বানানো যেতে পারে সেগুলি এই পুস্তকে তুলে ধরা হয়েছে | এটিও একটি অভূতপূর্ব কাজ
শর্ট কাট ট্রিক্স – ড. নিমাই রক্ষিত স্যর এর এটিও একটি ইউনিক কাজ | সংস্কৃততে কিছু কিছু এমন বিষয় থাকে যেগুলি আমাদের ক্রমাণ্বয়ে মনে রাখতে হয় কিন্তু অনেক সময় আমরা সেই ক্রম গুলি মনে রাখতে পারিনা এই পুস্তকে কিভাবে সেই ক্রম গুলি সহজেই মনে রাখা যায় তার কৌশল শেখানো হয়েছে | এই ট্রিক্স গুলি কেবল মাত্র এই পুস্তকেই পাবে
অনুবাদের ভিডিও লাইব্রেরী – সহজ সরল ভাবে সংস্কৃত অনুবাদ শেখার জন্য দেওয়া হয়েছে ভিডিও লাইব্র্রেরী, যেখানে খুব সহজেই অনুবাদ শিখতে পারবে
এক নজরে সিলেবাস – প্রতিটি বিষয় এক নজরে আলোচনা করা হয়েছে | যতটুকু প্রযোজন ততটুকুই আয়োজন করা হয়েছে
ভুল হওয়ার সম্ভাবনা – শব্দরূপ বা ধাতুরূপ ,কারক বা সমাস ,প্রত্যয় বা সন্ধি প্রতিটি বিষয় থেকে ঠিক যেখানে যেখানে ভুল হয় পরীক্ষায়, সেই জায়গা গুলি আলোচনা করা হয়েছে ,যা এক অনন্য ও অভূতপূর্ব কাজ
প্রকাশনায়: ভারতীয় বিদ্যাচর্চা
পরিচালনায় ও নির্দেশনায়: ড. নিমাই রক্ষিত
লক্ষ্য একটাই—প্রস্তুতি হোক গভীর, অনুশীলন হোক ধারাবাহিক, আর স্বপ্নের পথে এগিয়ে চলা হোক আত্মবিশ্বাসের সঙ্গে।
বইটির সূচিপত্র (Table of Contents / Index) PDF
বইয়ের সম্পূর্ণ সূচিপত্র ও নমুনা পৃষ্ঠা PDF আকারে পড়ে দেখুন।